আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়া আদমদীঘিতে দূর্বৃত্তের হাতে বৃদ্ধ খুন : মৃত্যু নিয়ে নানান রহস্য #

# রাবেয়া সুলতানা,, (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের অন্তাহার গ্রামে দক্ষিণ পাড়া মসজিদ এলাকা থেকে গতরাতে কায়সার নামের একজন বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে আদমদীঘি থানা পুলিশ।দূর্বৃত্তের হাতে খুন হওয়া কায়সার আলী (৭২) উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের অন্তাহার গ্রামের মৃত গরীবুল্লাহর ছেলে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কায়সার আলী প্রকৃত পক্ষে সহজ সরল প্রকৃতির একজন ভালো মানুষ। কারো সাথে তার কোনো শত্রুতা নাই। তবে রাতের বেলা আম কুড়ানোর জন্য বের হয়ে দূর্বৃত্তদের চিনতে পারায় খুন হতে পারে বলে এলাকা বাসীর ধারণা। ঘটনার সত্যতা নিশ্চিত আদমদিঘী -দুপচাঁচিয়া সিনিয়র সহকারী  পুলিশ  সুপার নাজরান রউফ বলেন, খবর পেয়ে আমরা ঘটনা স্থল পরিদর্শন করে লাশ থানায় নিয়ে এসে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, দূর্বৃত্তের হাতে খুন হয়েছে বলে প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে। খুনিদের খুঁজে বের করতে আইন শৃঙ্খলা বাহিনী জোর তৎপরতা চালাচ্ছে।