আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়া জেলা কারাগার থেকে পাঁচ কয়েদিকে সরিয়ে নেওয়া হলো রাজশাহীতে

 ## রাবেয়া সুলতানা, (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলা কারাগারের কনডেমড সেলের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পালানোর ঘটনায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন দেখা দেখা দেওয়ায় মৃত্যুদন্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত পাঁচ কয়েদিকে রাজশাহী বিভাগীয় কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য গত বৃহষ্পতিবার (২৭ জুন) সকালে তাদের সরিয়ে নেওয়া হয়। জানা গেছে ১৯১ বছরের পুরোনো ইট-সুরকি দিয়ে নির্মিত কারাগার ভবনের সেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও জঙ্গি মামলার আসামিদের রাখা ‘ঝুঁকিপূর্ণ’ হয়ে উঠেছে। তাই কারা কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ মামলায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজা পাওয়া আসামিদের বগুড়া কারাগার থেকে পাশের কারাগারে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরিয়ে নেওয়া পাঁচ কয়েদি হলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাঈম মন্ডল, শিবলু ফকির ও আবদুর রাজ্জাক। এ ছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই কয়েদি হলেন রবিউল ইসলাম ও আবদুর রহিম। এর মধ্যে নাঈম, রাজ্জাক ও শিবলু কারাগারের কনডেমড সেলে একসঙ্গে ছিলেন। বিষয়গুলো নিশ্চিত করে বগুড়া কারাগারের জেলার ফরিদুর রেজা রুবেল সাংবাদিকদের জানান কারাগারে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও জঙ্গীসহ ঝুঁকিপূর্ণ আসামিদের আশাপাশের জেলায় সরিয়ে নেওয়া হবে।