আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়া আদমদীঘিতে বার্মিজ চাকুসহ যুবক গ্রেপ্তার

            ## (বগুড়া) প্রতিনিধি :বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়ন মার্কেটের সামনে বাজার এলাকা থেকে গতরাতে ছাব্বির নামের এক যুবককে বার্মিজ চাকুসহ গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশের সদস্যরা। গ্রেপ্তারকৃত ছাব্বির হোসেন (২৫) উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের ছোটো আখিড়া গ্রামের আমজাদ প্রামাণিকের ছেলে। তার বিরুদ্ধে আদমদীঘি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে আদমদীঘি থানার উপ-পরিদর্শক জাহেদুল ইসলাম বলেন, গতকাল রাত্রী কালীন  দায়িত্ব পালন কালে গোপন সংবাদ মাধ্যমে জানতে পাই অস্ত্র নিয়ে অপরাধ সংঘটিত করার জন্য এক যুবক উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়ন মার্কেটের সামনে বাজার এলাকায় ঘোরাঘুরি করছে। তৎক্ষনাৎ উর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করে আমার সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় তাকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে একটি বার্মিজ ফোল্ডিং চাকু উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার বলেন, বার্মিজ চাকুসহ গ্রেপ্তারকৃত আসামি ছাব্বিরের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।