আজ-  ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সফল করার আহবান ; «» পূবালী ব‍্যাংক পিলএলসি মৌলভীবাজার শাখার উদ‍্যােগে ক‍্যাশলেস বাংলাদেশ লেনদেন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বিশ্ব দৃষ্টি দিবস ২৬ পালিত «» শ্রীমঙ্গলে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা «» বগুড়া আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা «» শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বেইজমেন্টে পার্কিংয়ের বদলে দোকান! «» শমসেরনগরে বিচারাধীন মামলার বিরোধীয় জমিতে ঘর নির্মাণের চেষ্টা «» মৌলভীবাজারে ইয়াবা ব্যবসায়ী নারীসহ গ্রেপ্তার-২ «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন।

শমশেরনগর জেনারেল হাসপাতাল কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর জেনারেল হাসপাতাল কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ জুন) রাত সাড়ে ৯টায় শমশেরনগর হাসপাতাল কমিটির অস্থায়ী কার্যালয় পোস্ট অফিস রোড বাহার কুঠিরে হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি বিশিষ্ট কন্ঠশিল্পী সেলিম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত সবাই মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।

মুক্ত আলোচনায় প্রাথমিকভাবে শমশেরনগর হাসপাতালে রোগীদের রেজিষ্ট্রেশন ফি ৫০ টাকা নির্ধারণ কর হয় এবং রেজিষ্ট্রেশনের পর রোগীর রক্তচাপ ও ওজন পরিমাপ করে রোগের ইতিহাস জেনে রোগীকে ডাক্তারের চেম্বারে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয়, আপাতত শমশেরনগর হাসপাতালে ইসিজি, অক্সিজেন, শ্বাসকষ্ট রোগীর গ্যাস গ্রহণ, ডায়াবেটিস পরীক্ষা সেবা গ্রহণে নির্ধারিত ব্যয় টোগীকে বহন করতে হবে এবং তা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে সমিতির দেওয়া চার্জ রেট থেকে বেশ কম মূল্যে হবে। আগত দরিদ্র অসহায় রোগীদের বিশেষ বিবেচনা করবে শমশেরনগর হাসপাতাল পরিচালক মন্ডলী।

সোমবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে হাসপাতালে রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করবেন কমলগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল। এরপর হাসপাতাল কমিটির সকল সদস্যরা পর্যায়ক্রমে ৫০ টাকার বিনিময়ে রেজিষ্ট্রেশন করে স্বাস্থ্যসেবা গ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়।

টাপুরটুপুর বৃষ্টি উপেক্ষা করে প্রচুর পরিমাণ সদস্যের শতস্ফুর্ত অংশগ্রহণে মুক্ত আলোচনা সভা হয়ে উঠেছিল স্পন্দনমুখর। বিশেষকরে কমলগঞ্জ থেকে আসা হাসপাতাল কমিটির সহকারী সদস্য সচিব মাসুম আহমেদ এবং মৌলভীবাজার থেকে আসা মিডিয়া ও প্রচার বিষয়ক সম্পাদক (বাংলাদেশ/অভ্যন্তরীন) সালেহ আহমদ (স’লিপক) দ্বয়ের উপস্থিতিকে সবাই স্বাগত জানিয়ে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভাপতির বক্তব্যে হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি বিশিষ্ট কন্ঠশিল্পী সেলিম চৌধুরী বলেন, আগামী এক মাসের মধ্যে প্যাথলজিক্যাল প্রয়োজনীয় সকল প্রকার সরঞ্জাম ক্রয় করে সকল প্রকার রোগ নির্ণয় পরীক্ষা কার্যক্রম শুরু করা হবে। আর এ সেবা প্রদান করা হবে অনেকটা ছাড়মূল্যে।

পরে জলখাবার পরিবেশনের মাধ্যমে সভার সমাপ্তি করা হয়।