আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

নদীভাঙ্গন কবলিত এলাকায় দ্রুত কাজ শুরু করা হবে : জেলা প্রশাসক – বগুড়া

## রাবেয়া সুলতানা,,( বগুড়া) প্রতিনিধি: বগুড়ার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম বলেছেন, সারিয়াকান্দি উপজেলার যে সব এলাকায় যমুনা নদীর ভাঙন শুরু হয়েছে সেইসব এলাকায় দ্রুত কাজ শুরু করা হবে। বিশেষ করে উপজেলার ইছাদহ গ্রামের ৪০০ মিটার এবং শিমুলতাইড় গ্রামের ৬০০ মিটার এলাকায় জরুরি ভিত্তিতে জিও এবং টিও ব্যাগ ফেলে নদীভাঙনরোধে কাজ শুরু করা হবে। উপজেলার ডানতীরের প্রায় এলাকাতেই ইতিমধ্যেই স্থায়ী কাজ সম্পন্ন করা হয়েছে। পুরো সারিয়াকান্দির সুরক্ষায়  ৮৪০ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাবনায় রয়েছে, সেটির কাজ সম্পন্ন হলে পুরো সারিয়াকান্দির ডানতীর নদী ভাঙন থেকে সুরক্ষিত হবে। সরকার সবসময় নদীর তীরবর্তী এলাকার মানুষের খোঁজখবর রাখছেন।প্রধানমন্ত্রীর দপ্তর হতে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে, মন্ত্রী পরিষদ সচিবালয়সহ সরকারের বিভিন্ন দপ্তর থেকে সবসময় নদী তীরবর্তী মানুষের খোঁজখবর রাখা হচ্ছে। উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, বন্যার পানি থেকে আপনাদের শিশুদের দূরে রাখবেন, যেকোনও ধরনেরই কোনো গুজবে কান দেবেন না, বাইরে থেকে সারিয়াকান্দিতে বেড়াতে আসা পর্যটকরা অবশ্যই লাইফ জ্যাকেট ব্যবহার করবেন। গত  মঙ্গলবার (২ জুলাই) বিকালে উপজেলার যমুনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। কামালপুর ইউনিয়নের ইছামারা গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান। ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আফসানা ইয়াসমিন, বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, উপ বিভাগীয় প্রকৌশলী হুমায়ুন কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সজল, পৌরমেয়র মতিউর রহমান মতি, কামালপুর ইউপির চেয়ারম্যান রাছেদুউজ্জামান রাসেল প্রমুখ।