আজ-  ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ কোন্দল : অবস্থান তুলে ধরে দলীয় নেতাদের সংবাদ সম্মেলন «» বগুড়া আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতে দুই হ্যাচারী মালিকের জরিমানা «» স্পন্দন মৌলভীবাজার সরকারি কলেজ ইউনিট কমিটি অনুমোদন। «» কমলগঞ্জে ব্যাংক থেকে উত্তোলিত টাকা ছিনতাইয়ের রহস্য উদঘাটন, প্রধান আসামি বটলা সেলিম গ্রেপ্তার «» বগুড়া সান্তাহার পুলিশ ফাঁড়ী ১ নারীর লাশ উদ্ধার করেছে «» এখনই পদক্ষেপ নিন: জলবায়ু পরিবর্তন আমাদের ভবিষ্যৎ ধ্বংস করছে «» লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলায় কবি সৈয়দ কাহেরের কাব্যগ্রন্থ ‘অধরা শেষ না হওয়া’র মোড়ক উন্মোচন, «» কমলগঞ্জে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণের অভিযোগ; অভিযুক্ত আটক «» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ৮নং ওয়ার্ডের পবিত্র আশুরা উপলক্ষে এক আলোচনা সভা ও সেমিনার সম্পন্ন।  «» মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময়

মৌলভীবাজারে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জুলাই) বিকেলে মৌলভীবাজার শহরের সৈয়দ শাহ মোস্তফা (রহ.) পৌর ঈদগাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও সিলেট সিটির সাবেক মেয়র মোঃ আরিফুল হক চৌধুরী।

জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ফয়ছল আহমদ এর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি.কে গউছ।

বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্ঠা শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মোঃ মহসীন মিয়া মধু, জেলা বিএনপির সহ-সভাপতি মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন, আশিক মোশারফ, হেলু মিয়া, জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদল নেতা জাকির হোসেন উজ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জি এম মুক্তাদির রাজু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমদ প্রমুখ।

সমাবেশে বক্তরা বলেন, সরকারের আশ্রয় প্রশ্রয়ে দেশে লুটরাজ্যত্ব কায়েম হচ্ছে। দেশের মানুষ অর্ধহারে অনাহারে দিনাতিপাত করছেন। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধগতি জনজীবনে নাভিশ্বাস চলছে।

সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন, আগামীতে যে আন্দোলন আসবে তা দেশের স্বার্থে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার স্বার্থে এবং বেগম খালেদা জিয়া সহ সকল গণতন্ত্রকামী রাজবন্দীদের মুক্তির স্বার্থে রাজপথে সক্রিয় থাকতে হবে।

সমাবেশে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছা সেবকদল, কৃষকদল, শ্রমিকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।