আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান ও ঈদ আড্ডা সম্পন্ন★


শফিক রহমান :: গত ৩০ জুন, রোজ রোববার বিকেল ৭ টায় ওয়ারেন সিটির দেশী হলে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার এসোসিয়েশন অব মিশিগানের অভিষেক অনুষ্ঠান ও ঈদ আড্ডার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দসহ উপস্থিত সবাইকে পবিত্র ঈদুল আজহার অফুরন্ত শুভেচ্ছা ও স্বাগত জানান। এসোসিয়েশনের আহ্বায়ক নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব মকবুল হোসেন জাবেদের উপস্থাপনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন এসোসিয়েশনের সদস্য মিজানুর রহমান। এতে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, এড. সালেহ আহমদ, মুশতাক আহমদ, রফিকুল ইসলাম ও ফয়সল ইসলাম। 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলার বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক নেতা ফখরুল ইসলাম লয়েছ।
বিশেষ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা প্রেসক্লাব অব মিশিগান ইউএসএ এর সভাপতি সাংবাদিক হেলাল উদদীন রানা, কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক লুতফুর রহমান, লুৎফুল বারী নিওন, আফতাব হোসেন, আওয়ামীলীগ নেতা আব্দুস শাকুর মাখন, ফারুক আহমদ চান, আজাদ খাঁন, মোঃ মোতালেব, খাজা সাহাব আহমদ, সাব উদদীন, সালেহ আহমদ বাদল, মাহবুব রাব্বি খান, জাভেদ সিরাজ, নজরুল ইসলাম, দেলোয়ার আনসারী পাভেল।
আরও উপস্থিত ছিলেন আল আমিন, জুবেরুল ইসলাম চৌধুরী খোকন, আব্দুল মুমিন ও ফয়েজ আহমদ, সৈয়দ আলী ঈমানি প্রমুখ।
বক্তারা এসোসিয়েশনের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দেরকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনাদের আগামী নেতৃত্বে এসোসিয়েশনের শিক্ষা ও সামাজিক, সাংস্কৃতিক অঙ্গন, প্রবাস ও দেশে সুনাম ছড়িয়ে পড়ুক ও এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানান। 
এসোসিয়েশনের আহ্বায়ক ও অনুষ্ঠানের সভাপতিবনজরুল ইসলাম বাবুল তার বক্তব্যে সকলের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি সফল ও সুন্দর হয়েছে তাই তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং আগামীতে আরও সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে এসোসিয়েশনকে এগিয়ে নিতে সকলের সহযোগিতাও কামনা করেন।
পরে ডিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের  মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এতে মিশিগানের বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।