“প্রেস বিজ্ঞপ্তি”
ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা
০৪ জুলাই ২০২৪ খ্রি.
ন্যায্য মূল্যে পণ্য ও নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চতকরণে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে শ্রীমঙ্গল থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় আজ বৃহস্পতিবার (০৪ জুলাই) মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার নতুনবাজার, পুরাতনবাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ও অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে নতুনবাজারে অবস্থিত মেসার্স সাইফুল স্টোরকে ২ হাজার টাকা, মহাদেব স্টোরকে ৩ হাজার টাকা, বাবুল স্টোরকে ২ হাজার টাকা, হাজী আব্দুল মনিম স্টোরকে ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
আজকের অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।






