আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

নওগাঁয় নদীর ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করলেন –সাংসদ সদস্য


## শিমুল হাসান,, (নওগাঁ) প্রতিনিধি :নওগাঁর আত্রাইয়ে গত কয়েক দিনের একটানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে আসে পানি ক্রমাগতভাবেই বৃদ্ধি পাচ্ছে।  বাড়ছে আত্রাই ও গুড় নদীর পানি। বর্তমানে এ দুটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে বেশকিছু এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নদীপাড়ের বাসিন্দাদের জানান গত বছরের বন্যায় ভেঙে যাওয়া স্থান গুলো মেরামত করা হয়। নদীর পানি বিপদসীমা অতিক্রম করলে ভাঙা এসব স্থান পুনরায় ভেঙ্গে গিয়ে পানি দ্রুত  লোকালয়ে প্রবেশ করবে। ফলে পানিবন্দি হয়ে পড়বে অন্তত কয়েক হাজার পরিবার। এদিকে আত্রাই যমুনা ও গুড় নদীর পানি বাড়তে থাকায় শুক্রবার (৫ জুলাই) নদী তিনটির ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট  ওমর ফারুক সুমন। এসময় আরো উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান প্রামানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ভোঁপাড়া ইউনিয়ন চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সেন্টুসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  সংসদ সদস্য এডভোকেট ওমর ফারুক সুমন জানান বন্যা মোকাবেলায় সবধরণের আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। বন্যানিয়ন্ত্রণ বাঁধের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে কাজ করার জন্য নওগাঁ পানি উন্নয়নবোর্ডকে নির্দেশ নেওয়া হয়েছে। সাংসদ সদস্য  আরো জানান  জানান বন্যা মোকাবেলায় পাউবোর পাশাপাশি কাজ করছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তর। এছাড়া সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্য ও নেতা কর্মী তাদের সাথে রয়েছেন।