আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় বার্মিজ চাকুসহ গ্রেপ্তার ৮ জন

(বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বার্মিজ চাকু ও মাদক বিক্রেতাসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানান, গতকাল শুক্রবার রাতে উপজেলার নওদাপাড়া এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা কালে নবাব আলীর ছেলে জুয়েল রানা (২২) কে আটক করে। এ সময় তার হেফাজত থকে একটি বার্মিজ চাকু উদ্ধার করেছে। ওই রাতেই তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। একই রাতে পুলিশ মাদক বিক্রেতা বেলাইল দক্ষিণপাড়ার এমদাদুল হকের ছেলে রশিদুল ইসলাম (৩৫) ও জয়পুরপাড়ার মৃত আব্দুস সামাদের ছেলে জিয়াউর রহমানকে (৩৬) গ্রেপ্তার করেছে। তাদের হেফাজত থেকে ৩৫পিচ ইয়াবা ট্যাবলেট ও ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এছাড়াও গ্রেফতারী পরোয়ানামুলে ইসলামপুর তরফদার পাড়ার মাহাতাব তরফদারের ছেলে মেহেদী হাসান, পালপাড়ার সতেন্দ্রনাথ পালের ছেলে সঞ্জয় পাল, ধাপসুখানগাড়ী গ্রামের জামাল প্রামানিকের ছেলে ওমর ফারুক, খিহালী মধ্যপাড়ার আব্দুর রহমানের ছেলে ফুলবর রহমান ও তালুচ খাঁ পাড়ার ওসমান আলীর স্ত্রী মোর্শেদা বেগম (৪০) কে গ্রেফতার করেছে। থানা অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার জানান, গ্রেপ্তারকৃত আসামিদেরকে আজ শনিবার (৬ জুলাই) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।