আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

ভিন্নধর্মী চা ও গুণগতমান সম্পূর্ণ চা উৎপাদনে বিশেষ নজর দিচ্ছে

ভিন্নধর্মী চা ও গুণগতমান সম্পূর্ণ চা উৎপাদনে বিশেষ নজর দিচ্ছে
,,,,,,,,,,,,,,বাংলাদেশে চা বোর্ডের চেয়ারম্যান 

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি 
বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুল ইসলাম এনডিসি বলেছেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশ থেকে বেশির ভাগ চা বিদেশে রপ্তানি হতো। পরবর্তীতে দেশে চায়ের চাহিদা বেড়ে গেলে চা বিদেশে রপ্তানি কিছুটা কমে যায়। বর্তমানে দেশের চাহিদার চেয়ে বেশি চা উৎপাদন হওয়ায় বিদেশেও রপ্তানি করার সুযোগ রয়েছে। একই সাথে বাংলাদেশে চা বোর্ড ভিন্নধর্মী চা উৎপাদন ও গুণগতমান সম্পূর্ণ চা উৎপাদনে বিশেষ নজর দিচ্ছে। গুণগত মান সম্পূর্ণ চা উৎপাদন হলে একদিকে বিদেশে রপ্তানি হবে এবং শ্রমিকরা ও তাদের প্রাপ্য মজুরি পাওয়া নিশ্চিত হবে। 


শনিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিটিআরআই পিডিইউ অডিটোরিয়ামে গুনগতমান সম্পন্ন  চা  তৈরি ও কাংখিত মূল্য প্রাপ্তির জন্য বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট ( বিটিআরআই) এ প্রিন্সিপাল এন্ড প্রসেস অব কোয়ালিটি টি ম্যানুফেকচারিং বিষয়ক সপ্তাহ ব্যাপি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
 তিনি আরো বলেন, দেশের চায়ের চাহিদা ও উৎপাদন দুটি বেড়েছে। গত বছর দেশে চাহিদার ছিল ৯৫ মিলিয়ন কেজি, সেখানে উৎপাদান হয়েছে ১শ ৩ মিলিয়নকে চা। 
এর জন্য তিনি সকল প্ল্যান্টর্স ও চা সেক্টরের সকলকে তিনি অভিনন্দন জানাই। 
তাই এবার স্বপ্ন দেখছেন, দেশের চাহিদা মিটিয়ে প্রচুর পরিমানে চা বিদেশে রপ্তানি করবেন। এর জন্য এবার চা দিবসের প্রতিপাদ্য ছিল ''চা দিবসের সংকল্প, রপ্তানি মুখি চা শিল্প ''। চা বিদেশে রপ্তানি করতে হলে গুণগত মান সম্পন্ন চা উৎপাদন করতে হবে। তার জন্য তার পরিবেশ সৃষ্টি করতে হবে। এবং চা শিল্পে জড়িত সকলকে বিভিন্ন প্রশিক্ষন ও ট্রেনিং এর আওতায় নিয়ে আসা হচ্ছে। এবং চা একটি প্রকৃত শিল্প হিসাবে এগিয়ে যাবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চা বোর্ডের সদস্য  (অর্থ ও বাণিজ্য) মো.নুরুল্লা নূরী, বিটিআরআই পরিচালক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন,পিডিইউ পরিচালক ড.মোহাম্মদ রফিকুল ইসলাম ও দেশের বৃহত্তম চা কোম্পানি ফিলনে টি কোম্পানির সিইও তাহসিন আহমেদ চৌধুরী। এছাড়া দেশের ১৫৬ টি চা বাগানের প্রতিনিধি,চা বোকার্স এসোসিয়োশন এর লোকজন উপস্থিত ছিলেন।

এছাড়া এসময় বিটিআরআই এ কেন্দ্রীয়ভাবে ওপেন ডে টি টেস্টটিং সেশনেরও উদ্বোধন হয়।