আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে সনাতন ধর্মের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে। ১০ম বছরের মতো এবারো কমলগঞ্জের রথযাত্রা উদযাপন পরিষদ ৯দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। রোববার (৭ জুলাই) বিকাল সাড়ে ৪টায় ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ী থেকে রথযাত্রা উদযাপন পরিষদের আয়োজনে শ্রীশ্রী জগন্নাথদেবের রথের এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রথযাত্রা শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ইমতিয়াজ আহমেদ বুলবুল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক প্রমুখ। শোভাযাত্রাটি ভানুগাছ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় দুর্গাবাড়ীতে এসে সমাপ্ত হয়। রথযাত্রায় সনাতনী সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ রথযাত্রা শোভাযাত্রায় অংশ নেন।
শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী দুর্গাবাড়ীতে রথযাত্রা উদযাপন পরিষদের আয়োজনে ৯ দিনব্যাপী নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৯ দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে- মঙ্গল আরতি, দর্শন আরতি, গীতা পরায়ন, মহাভোগরাগ, ধর্মীয় আলোচনা সভা, হরিনাম সংকীর্তন, মহাপ্রসাদ বিতরণ, ভাগবত কথা, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আরতি কীর্তন প্রভৃতি।
এদিকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর কালিবাড়ি, শমশেরনগর চা বাগান, আলীনগর চা বাগান, পাত্রখোলা চা বাগান, চাম্পারায় চা বাগান, কুরমা চা বাগান থেকে মঙ্গলবার বিকাল ৪টায় রথখযাত্রা শোভাযাত্রা বের হয়। এছাড়া পতনঊষার, শ্রীসূর্য্য, মৃর্ত্তিঙ্গা চা বাগান, সিদ্ধেশ্বরপুর, কালারায়বিল, তিলকপুরসহ  বিভিন্ন স্থানের মঠ-মন্দিরে ৯ দিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। আগামী ১৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।