আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

নওগাঁ পত্নীতলা-১৪ বিজিবি ব্যাটালিয়নের নানামুখী উদ্দ্যোগ

## শিমুল হাসান (নওগাঁ) প্রতিনিধি: 
পাঁচবিবি সীমান্তে মাদক মুক্ত করতে পত্নীতলা-১৪ বিজিবি ব্যাটালিয়নের নানামুখী উদ্দ্যোগ; গরু ও ভ্যান বিতরণ করেন। মাদক দেশের ও সমাজের শত্রু, আর এই মাদক সেবন করে যুব সমাজ আজ ধ্বংসের পথে। মাদক ব্যবসা একটি অপরাধমুলক কাজ, এজন্য সীমান্ত প্রায় উত্তপ্ত হয়ে ওঠে। সীমান্তে আলো ছড়াতে যারা চোরাচালান ও মাদক ব্যবসার মত অপরাধমুলক কাজ পরিত্যাগ করে সাভাবিক জীবনে ফিরতে চায়, বিজিবি তাদের জন্য নানামুখী পদক্ষেপ গ্রহন করছে,। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া ও সদর উপজেলার ধলাহার ভুটিয়াপাড়া সীমান্ত এলাকার মাদক ব্যবসায়ীরা মাদক ব্যবসা ছেড়ে দেয়ার অঙ্গীকার করলে তাদের মাঝে গরু ও ভ্যান বিতরণ করেন নওগাঁর পত্নীতলা-১৪ বিজিবি ব্যাটালিয়ন। এসময় এলাকার গরীব অসহায় প্রতিবন্ধী ব্যাক্তিকে একটি হুইল চেয়ারও প্রদান করেন বিজিবি। গতকাল বিকালে উপজেলার কড়িয়া মাদ্রাসা মাঠে আনুষ্ঠানিক ভাবে তাদের মাঝে এসব বিতরণ করেন পত্নীতলা-১৪ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সাফায়েত জামিল অর্নব। উপস্থিত ছিলেন আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলটন, ধলাহারা ইউপি চেয়ারম্যান মোঃ তোজাম্মেল হক ও কড়িয়া বিওপি কমান্ডার সুবেদার সাইদুর রহমান সহ স্থানীয় সুধীজন প্রমূখ উপস্থিত ছিলেন।