আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

দেশের উন্নয়নে সরকারি ও বেসরকারি সংস্থার ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে–ডিজি এনজিও ব্যুরো


## রাবেয়া সুলতানা,, (বগুড়া) প্রতিনিধি: -এনজিও বিষয়ক ব্যুরো প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (গ্রেড-১) সাইদুর রহমান বলেছেন, দেশের উন্নয়নে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এনজিও’র জন্ম না হলে এনজিও বিষয়ক ব্যুরোর কোন মূল্যই থাকত না। এনজিওদের সঠিকভাবে পরিচালনা, দেশের উন্নয়নে তাদের ভূমিকা, তৃণমূল পর্যায়ের মানুষদের সেবাদান মনিটরিং করার জন্য সরকার এনজিও বিষয়ক ব্যুরো প্রতিষ্ঠা করেছে। উভয়ের সম্মিলিত প্রচেষ্টা দ্বারা সমাজের অবহেলিত, দুঃস্থদের দোঁরগোড়ায় সেবা পৌঁছানো সম্ভব। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বেশি বেশি গাছ লাগাতে হবে। সরকার বেসরকারি সংস্থাদের সাথে নিয়ে সারাদেশে গাছ লাগানোর উদ্যোগ বাস্তবায়ন করছে। দেশকে তামাক, মাদক মুক্ত করতে হলে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এ ক্ষেত্রে এনজিওগুলো বিশেষ ভূমিকা রাখছে। শিক্ষা, স্বাস্থ্য, প্রাকৃতিক দুর্যোগসহ নানা ধরনের সমস্যা মোকাবেলায় জিও এবং এনজিও সফলভাবে কাজ করে যাচ্ছে। রবিবার ৭ জুলাই  বগুড়া জেলা প্রশাসকের করতোয়া সম্মেলন কক্ষে এনজিও বিষয়ক জেলা মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এডিসি জেনারেল মোঃ মেজবাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) স্নিগ্ধ আকতার, সিভিল সার্জন শফিউল আজমসহ সরকারি ও বেসরকারি উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। জেলা মাসিক এনজিও সমন্বয় সভায় প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। বগুড়া জেলার অর্ধশতাধিক এনজিও প্রধানগণ অংশ নেন এবং দেশের উন্নয়নে জিও এবং এনজিওদের করণীয় আলোচনায় সুপারিশসমূহ ব্যক্ত করেন।