আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত#

# রাবেয়া সুলতানা , (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার শেরপুরে চালবোঝাই ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার আরও দুই যাত্রী। বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সেরুয়া বটতলা বাজার এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাসাইল গ্রামের বদিউজ্জামানের ছেলে আরিফুল ইসলাম (৩২), তার স্ত্রী মৌসুমী আক্তার (২৫) ও ছেলে সায়মুন হোসেন (৪) এবং অটোরিকশার চালক একই জেলার তাড়াশ উপজেলার সেলুন গ্রামের পর্বত সেখের ছেলে মো. নাসিম (৩০)।আহতরা হলেন শেরপুর উপজেলার ছোনকা গ্রামের আফছার আলীর ছেলে গোলাম হোসেন (৫০) ও রায়গঞ্জ সদর উপজেলার কাওছার আলী (২৩)। এসব তথ্য নিশ্চিত করেন শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবুল হাসেম। তিনি জানান ঢাকাগামী একটি চালবোঝাই ট্রাক মহাসড়কের সেরুয়া বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হন। মরদেহগুলোতে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।