আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় জেলা পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেনBPATC বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ১২ জন


(বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় গত ( ১৫)  জুলাই সোমবার  ২০২৪ ইং BPATC এর ৭৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ১২ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তারা বগুড়া জেলা পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন ও ৭৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে মাঠ সমীক্ষা কার্যক্রমে অংশগ্রহণের নিমিত্তে ১২ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তাকে বগুড়া পুলিশ  স্বাগত জানিয়েছেন। বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ স্নিগ্ধ আখতার, পিপিএম। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক)  সুমন রঞ্জন সরকার, বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার,বগুড়া  সদর সার্কেল  মোঃ শরাফত ইসলাম সহ প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ। পরে বগুড়া পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে বগুড়া জেলায় ৭৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের সহিত জেলা পুলিশের কার্যক্রমের উপর ব্রিফিং ও মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলার পুলিশ সুপার  জাকির হাসান পিপিএম । উক্ত অনুষ্ঠানে ৭৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের জ্ঞাতার্থে জেলা পুলিশের পক্ষ হতে জেলা পুলিশের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। পরবর্তীতে জেলা পুলিশ সম্পর্কে প্রশিক্ষণার্থীদের জন্য মুক্ত আলোচনা জিজ্ঞাসার ব্যবস্থা করা হয়। বগুড়া পুলিশ সুপার  জেলায় ৭৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সকল প্রশিক্ষণার্থীদের জেলা পুলিশের পক্ষ হতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন এবং একই সাথে তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় আরোও উপস্থিত ছিলেন  মোঃ আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্), বগুড়া, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),  মোঃ মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), বগুড়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)।