আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় অব: প্রাপ্ত স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার

 (বগুড়া) প্রতিনিধি:
 বগুড়া জেলার আদমদিঘী উপজেলার  আফাজ উদ্দিন (৮০) নামের এক অ:প্রাপ্ত স্কুল শিক্ষকের মরদেহ  উদ্ধার করেছেন পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে  বৃহস্পতিবার আনুমানিক ১২: ২০ মিনিটে উপজেলার কাশিমালা গ্রামের বটতলা বাজার এলাকা থেকে মরদেহ  উদ্ধার করা হয়। সে কাশিমালা গ্রামের মৃত আকবর আলীর ছেলে বলে জানা গেছে । তিনি প্রায় তিন বছর আগে ২য় বিয়ে করে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া এলাকায় বসবাস করতেন। ঐ দিন দুপুরে  আদমদিঘী থানা পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করেন। স্থানীয় সূত্রে জানা গেছে  কাশিমালা গ্রামের অব: প্রাপ্ত শিক্ষক আফাজ উদ্দিনের স্ত্রী প্রায় চার বছর পূর্বে মারা যায়। এর এক বছর পর দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজার এলাকায় ২য় বিয়ে করে কাশিমালার তার সমস্ত জমিজমা বিক্রি করে তালোড়ায় ২য় স্ত্রীর সাথে বসবাস করতেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে। তিনি  সেখানে বসবাস করলেও মাঝে মধ্যে কাশিমালা গ্রামে বেড়াতে আসতেন। এবং গত বুধবার কোন এক সময় অব: প্রাপ্ত  শিক্ষক আফাজ উদ্দিন কাশিমালা গ্রামে আসেন তা গ্রামবাসি জানেন না। পরদিন আজ বৃহস্পতিবার সকালে কাশিমালা বটতলা বাজার এলাকায় তার মরদেহ স্থানীয়রা  দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেন। এ বিষয়ে আদমদিঘী থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান। মরদেহ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।  এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু  মামলা দায়ের হয়েছে ।