(বগুড়া) প্রতিনিধি:
বগুড়া জেলার আদমদিঘী উপজেলার আফাজ উদ্দিন (৮০) নামের এক অ:প্রাপ্ত স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার আনুমানিক ১২: ২০ মিনিটে উপজেলার কাশিমালা গ্রামের বটতলা বাজার এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। সে কাশিমালা গ্রামের মৃত আকবর আলীর ছেলে বলে জানা গেছে । তিনি প্রায় তিন বছর আগে ২য় বিয়ে করে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া এলাকায় বসবাস করতেন। ঐ দিন দুপুরে আদমদিঘী থানা পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করেন। স্থানীয় সূত্রে জানা গেছে কাশিমালা গ্রামের অব: প্রাপ্ত শিক্ষক আফাজ উদ্দিনের স্ত্রী প্রায় চার বছর পূর্বে মারা যায়। এর এক বছর পর দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজার এলাকায় ২য় বিয়ে করে কাশিমালার তার সমস্ত জমিজমা বিক্রি করে তালোড়ায় ২য় স্ত্রীর সাথে বসবাস করতেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে। তিনি সেখানে বসবাস করলেও মাঝে মধ্যে কাশিমালা গ্রামে বেড়াতে আসতেন। এবং গত বুধবার কোন এক সময় অব: প্রাপ্ত শিক্ষক আফাজ উদ্দিন কাশিমালা গ্রামে আসেন তা গ্রামবাসি জানেন না। পরদিন আজ বৃহস্পতিবার সকালে কাশিমালা বটতলা বাজার এলাকায় তার মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেন। এ বিষয়ে আদমদিঘী থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান। মরদেহ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে ।
বগুড়ায় অব: প্রাপ্ত স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার
Catagory : সারা দেশ | তারিখ : জুলাই, ২৫, ২০২৪, ৫:০১ অপরাহ্ণ • ৯ বার পঠিত






