কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর পুলিশ ফাঁড়ির এক কনেষ্টেবকে পুলিশ ফাঁড়ির
ভেতরে থাপ্পড় মারলেন এক যুবক। গত রোববার (২৮ জুলাই) রাত সোয়া ৮ ঘটিকার সময় ঘটনা
ঘটে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। পুলিশ দুইজনকে গ্রেফতার করে।
রেগ্রফতারকৃতরা হলেন-কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের পাবই গ্রামের আব্দুল
মুমিনের ছেলে জাকির আহমেদ (২৫) ও তার আপন ছোট ভাই শাকিল আহমেদ (২০)ভ
পুলিশ সুত্রে জানা যায়, গত রোববার (২৮ জুলাই) সোয়া ৮টার সময় টিএসআই দীপক রায়
এর নেতৃত্বে পুলিশ কনষ্টেবল হাবিুর রহমান, হুমায়ুন কবির ও শংকর সিনহা শমশেরনগর
বাজারে আইন শৃংখলা ডিউটি করছিলেন। এ সময়ে থেকে মোটরসাইকেল নিয়ে বেপরোয়া
গতিতে সহযোগিসহ এক যুবক মোটরসাইকেল নিয়ে কুলাউড়ার দিকে যাচ্ছিলেন। এ
সময় শমশেরনগর ফাঁড়ির পুলিশ সদস্য হাবিবুর রহমানকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময়
কারণ জানতে চাইলে মোটরসাইকেলের চালক জাকির আহমেদ পুলিশের উপর হামলা চালায়। এ
সময় স্থানীয় জনতাসহ পুলিশ নম্বরবিহীন মোটরসাইকেলসহ ২ যুবককে আটক করে পুলিশ
ফাঁড়িতে নিয়ে আসেন। পুলিশ ফাঁড়িতে আসার পর এই যুবক মোটর সাইাকেলের কোন
কাগজপত্র দেখাতে পারেনি। কথা-কাটাকাটির এক পর্যায়ে পুলিশ ফাঁড়ির আরেক কনষ্টেবল
হুমায়ুন আহমদকে সজোরে ধাপ্পড় মারেন মোটর সাইকেল চালক জাকির আহমদ। পরে পুলিশের
উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার পর এ ঘটনায় টিএসআই দীপক রায় বাদী হয়ে ২
যুবকের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন এবং মোটরসাইকেলটি জব্দ
করেন।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ পরিদের্শক জাকির হোসেন ঘটনার
সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা
হয়েছে। আটক ২ যুবককে গ্রেফতার দেখিয়ে সোমবার সকালে মৌলভীবাজার আদালতের
মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কমলগঞ্জে বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালানোর প্রতিবাদ করায় পুলিশের উপর হামলা; গ্রেফতার ২
Catagory : সারা দেশ | তারিখ : জুলাই, ৩১, ২০২৪, ১২:০৭ অপরাহ্ণ • ৮ বার পঠিত






