মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের
কমুদপুর গ্রামে সরকারী বিলের দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় রুমান মিয়া
নিহত হয়েছেন। উভয়পক্ষে আহত হয়েছেন ৩০জন। জানা গেছে- এলাকায় মনর মিয়া ও
লেবাস মিয়ার মধ্যে বিলের দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও একাধিক মামলা চলমান।
বিগত ২০১৬ সালে একই ভাবে সংঘর্ষ হলে ২জন নিহত হন। পূর্ব বিরোধের জের
হিসাবে আজ ২৮ জুলাই সকালে দেশীয় অস্ত্র নিয়ে মনর মিয়া তার দলবল বিলের পাশে
অবস্থান করেন। অপরদিকে, লেবাস মিয়া তার দলবল ও দেশীয় অস্ত্র নিয়ে বিল দখলে যান। এতে
উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতদের উদ্ধার করে
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ও ৩ জনের অবস্থা আশংখ্যা জনক হওয়ায়
তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ
হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে রুমান মিয়া
মৃত্যুবরণ করেন। এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ কে.এম নজরুল
বলেন- পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িতদের
গ্রেফতার অভিযান চলছে।
মৌলভীবাজারে দু‘পক্ষের সংঘর্ষে নিহত-১, আহত-৩০
Catagory : সারা দেশ | তারিখ : জুলাই, ৩১, ২০২৪, ১২:১৫ অপরাহ্ণ • ২৭ বার পঠিত






