আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ

## রাবেয়া সুলতানা,,  (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার  কাহালু থানা এলাকায় স্ত্রী কে হত্যা করে থানায় এসে স্বামী  আত্মসমর্পণ করছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সে  স্ত্রী শান্তনাকে (২৯) গলা টিপে এবং পরে ওড়নার ফাঁস দিয়ে তার স্ত্রীকে হত্যা করেছেন। হত্যার পর ঘাটক স্বামী হাতেম আলী (৩৫) নিজেই  কাহালু থানায় হাজির হয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার (৩১ জুলাই) দিবাগত রাতে উপজেলার নারহট্ট ইউনিয়নের লোহাজাল গ্রামে। ঘাটক স্বামী  হাতেম আলী লোহাজাল গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। সে মৎস্য হ্যাচারিতে চাকরি করে জীবিকা নির্বাহ করে। নিহত শান্তনা উপজেলার নারহট্ট ভেপরা সরদার পাড়া (পুকুর পাড়া) গ্রামের সাহেব অলীর মেয়ে।  পুলিশ জানান ঘটনার দিন শেষ রাত আনুমানিক ৩টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে হাতেম আলী শান্তনাকে গলা টিপে এবং ওড়নার দিয়ে ফাঁস দিয়ে হত্যা করে। এরপর ভোরে হাতেম কাহালু থানায় এসে স্ত্রীকে হত্যা করার কথা স্বীকার করে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। কাহালু থানার পুলিশ আজ বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে ঘটনাস্থলে গিয়ে শান্তনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ায় মর্গে প্রেরণ করে। বর্তমানে হাতেম আলী কাহালু থানা পুলিশের হেফাজতে রয়েছে। এই রিপোর্ট লেখার সময় থানায় নিহত শান্তনার পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। কাহালু থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।