## রাবেয়া সুলতানা,, (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার কাহালু থানা এলাকায় স্ত্রী কে হত্যা করে থানায় এসে স্বামী আত্মসমর্পণ করছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সে স্ত্রী শান্তনাকে (২৯) গলা টিপে এবং পরে ওড়নার ফাঁস দিয়ে তার স্ত্রীকে হত্যা করেছেন। হত্যার পর ঘাটক স্বামী হাতেম আলী (৩৫) নিজেই কাহালু থানায় হাজির হয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার (৩১ জুলাই) দিবাগত রাতে উপজেলার নারহট্ট ইউনিয়নের লোহাজাল গ্রামে। ঘাটক স্বামী হাতেম আলী লোহাজাল গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। সে মৎস্য হ্যাচারিতে চাকরি করে জীবিকা নির্বাহ করে। নিহত শান্তনা উপজেলার নারহট্ট ভেপরা সরদার পাড়া (পুকুর পাড়া) গ্রামের সাহেব অলীর মেয়ে। পুলিশ জানান ঘটনার দিন শেষ রাত আনুমানিক ৩টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে হাতেম আলী শান্তনাকে গলা টিপে এবং ওড়নার দিয়ে ফাঁস দিয়ে হত্যা করে। এরপর ভোরে হাতেম কাহালু থানায় এসে স্ত্রীকে হত্যা করার কথা স্বীকার করে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। কাহালু থানার পুলিশ আজ বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে ঘটনাস্থলে গিয়ে শান্তনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ায় মর্গে প্রেরণ করে। বর্তমানে হাতেম আলী কাহালু থানা পুলিশের হেফাজতে রয়েছে। এই রিপোর্ট লেখার সময় থানায় নিহত শান্তনার পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। কাহালু থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
বগুড়ায় স্ত্রীকে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ
Catagory : সারা দেশ | তারিখ : আগস্ট, ১, ২০২৪, ৬:২৪ অপরাহ্ণ • ১৬ বার পঠিত






