আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে মণিপুরি সমাজ কল্যাণ সমিতির অভিষেক ও শপথ গ্রহণ


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি সমাজ কল্যাণ সমিতির নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যা ৬টায় উপজেলার ললিতকলা একাডেমিতে শপথ গ্রহন করেন কমিটির সদস্যরা। অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ ও অতিথিদের ফুল ও উত্তরীয় দিয়ে সম্মান জানানো হয়।
মণিপুরি সমাজ কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিনহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক দেবজিৎ সিংহ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শহীদুল ইসলাম, মৌলভীবাজার জেলা সমাজসেবার উপ-পরিচালক হাবিবুর রহমান, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমতিয়াজ আহমেদ (বুলবুল), কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইউসুফ আলী, মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলী, সিলেটের সাবেক স্বাস্থ্য পরিচালক ডা. গৌর মণি সিনহা, মণিপুরি সমাজ কল্যাণ সমিতির নব নির্বাচিত সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মণিপুরি সমাজকল্যাণ সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক ডা. শরদিন্দু কান্তি সিনহা।
        অনুষ্ঠানে ১৫টি পদে নব নির্বাচিত কার্যকরী পরিষদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও পরিচালক দেবজিৎ সিংহ। এই কার্যকরী পরিষদের মেয়াদ থাকবে ৩ বছর।
       এছাড়াও দ্বিতীয় অধিবেশনে মণিপুরি সমাজ কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি প্রতাপ চন্দ্র সিংহের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মণিপুরি সমাজ কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক কমলা বাবু সিংহ, মণিপুরি সমাজ কল্যাণ সমিতির সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক নির্মল কুমার সিংহ, সহকারী নির্বাচন কমিশনার পরিমল সিংহ, মণিপুরি মহারাস লীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ প্রমুখ।