আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে সংস্কারের দাবিতে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে রামচন্দ্রপুর গ্রামের কাচা রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এলাকার কয়েকজন যুবক রাস্তার কিছুর অংশে ধানের চারা রোপন করেন । মৌলভীবাজারের কমলগঞ্জে রামচন্দ্রপুর গ্রামের কাচা রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি সংস্কারের বিষয়টি প্রসাশনের নজরে আনার জন্য মঙ্গলবার (২ জুলাই) সকালে কয়েকজন যুবক রাস্তার কিছুর অংশে ধানের চারা রোপন করেন।

জানা গেছে, উপজেলার রহিমপুর ইউনিয়নের ৭ ওয়ার্ডের রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দক্ষিণ দিকের ১কিলোমিটার রাস্তাটি দীর্ঘ দিন ধরে সংস্কারবিহীন অবস্থায় পড়ে আছে। রাস্তাটি সংস্কারের জন্য এলাকাবাসী দাবি জানিয়ে এলেও রাস্তাটি সংস্কার করা হচ্ছে না। ফলে চলতি বর্ষা মৌসুমে রাস্তাটি ব্যবহারের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে।

নাম প্রকাশে অনুচ্ছিক কয়েকজন যুবক বলেন, রাস্তাটি সংস্কারের দাবিতে ও রাস্তাটি করুন অবস্থা। প্রশাসনের নজরে আনার জন্য এলাকার কয়েকজন যুবক রাস্তায় ধানের চারা রোপন করে এব ব্যাতিক্রমি প্রতিবাদ জানিয়েছে।

রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার মোবাইল ফোনে কল দিলে তার সাড়া পাওয়া যায়নি।

জানতে চাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল বলেন, ‘রাস্তাটি আমার নজরে আছে। দ্রুত সংস্কার করা জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’