আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় কোটা সংস্কার আন্দোলনকারীদের দুই দফা বিক্ষোভ

                                                                 (বগুড়া) প্রতিনিধি : বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা দুই দফা শহরের জিরো পয়েন্ট সাতমাথায় অবস্থান নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছে। প্রথম দফায় বিকেলে আজ বিকেলে  ৩ টায় মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা সাতমাথায় সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। প্রায়  দেড় ঘন্টা অবস্থান করে শেরপুর রোড ধরে ফিরে যায়। দ্বিতীয় দফাতে বিকেল ৫ টার দিকে শহরের সার্কিট হাউস রোড ধরে বিক্ষোভকারীরা শহরে প্রবেশ করে।  বিক্ষোভকারীরা স্লোগানে স্লোগানে সাতমাথা মুখরিত করে রাখে। বিক্ষোভকারীরা সাতমাথাস্থ ট্রাফিকস্ট্যান্ডে‘র উপর উঠে জাতীয় পতাকা উড়ায়। আজ বিক্ষোভকারীরা মাথায় লাল , সবুজ কাপড় বেধে বিক্ষোভে অংশ নেয়। অনেকের হাতে জাতীয় পতাকা ছিলো। মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা প্রায় দেড় ঘন্টা বৃষ্টিতে ভিজে বিক্ষোভ করে। বিকেলে বৃষ্টি না থাকায় শিক্ষার্থী জমায়েত আরও বেশি হয়। তবে আজ শুক্রবার অনেক শিক্ষার্থীদের সাথে তাদের অবিভাবকরা এসেছিলো। এদিকে বিক্ষোভকারীদের প্রতিরোধে শহরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যপক প্রস্তুতি ছিলো। তবে উভয়পক্ষ সহনশীল থাকায় কোন সংঘাতময় ঘটনা ঘটেনি।