আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়া আদমদীঘিতে অগ্নিকান্ডে পুরলো কৃষকের বসত ঘর

 ## রাবেয়া সুলতানা,, (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া  আদমদীঘিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটেঅগ্নিকান্ডে বেলাল হোসেন নামের এক কৃষকের বসত ঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। গত শুক্রবার (২ জুলাই) বিকেলে আদমদীঘি উপজেলার মন্দিরপুকুর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকান্ড ঘটনায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি  হয়েছে বলে কৃষক বেবলাল হোসেন দাবি করেন। জানাযায়, গত শুক্রবার বিকেল ৪টার দিকে কৃষক বেলাল হোসেন বাডীর বৈদ্যুতিক ক্রটিপুর্ন তারে শর্ট-সার্কিট হয়ে হঠাৎ বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় ওই বাডী ঘরে রাখা একটি ফ্রিজ, ৫৫ হাজার টাকা, স্বর্ণালংকার বৈদ্যুতিক ফ্যান, বাডীর মূল্যবান দলিল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয়রা প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করেন। এ অগ্নিকান্ড ঘটনাযয় ওই কৃষকের প্রায় ৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।