আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় কৃষক লীগের উদ্যোগে দোয়া ও গাছের চারা বিতরণ

(বগুড়া) প্রতিনিধি:
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বগুড়ায় মাসব্যাপি কর্মসূচি পালনের অংশ হিসেবে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গাছের চারা বিতরণ করেছে জেলা কৃষক লীগ। বগুড়া  শহরের খাজাপাড়া অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি মোঃ আলমগীর বাদশা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, তিনি মানুষ হিসেবে ছিলেন সকল গুণের অধিকারী। তিনি কৃষিশিক্ষা, কৃষি গবেষণা ও সম্প্রসারণের গোড়া পত্তন করেন। একটা জাতির মুক্তি ও একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন। কিন্তু এদেশের কতিপয় প্রতিক্রিয়াশীল ষড়যন্ত্রকারী ও আন্তর্জাতিক চক্রান্তে বিপথগামী ঘাতকের বুলেটের আঘাতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যসহ নির্মমভাবে নিহত হন ১৯৭৫ এর ১৫ আগস্ট কালো রাতে। বাঙালি জাতি এই ঘটনা কখনই ভুলবে না। সংগঠনের জেলার সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল হক মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আনোয়ার পারভেজ বাবু, ইসমাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন কাদির জোয়ারদার, প্রচার সম্পাদক খন্দকার মিজানুর রহমান মিজান, দপ্তর সম্পাদক আবু হানিফ, কৃষক লীগ নেতা রাম প্রসাদ গুপ্ত, বজলার রহমান বকুল, তাইফুর রহমান সুমন, শহর কৃষক লীগের আহ্বায়ক মাসুদ রানা সরকার, শহর কৃষক লীগ নেতা মাসুদ, আব্দুল মোমিন, জাহিদ, জয় দাস, এ্যাপোলো, আরিফ হোসেন সুমনসহ প্রমুখ। আলোচনা সভা শেষে ১৫ আগস্ট শহীদদের স্মরণে নেতৃবৃন্দ দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন। নিরবতা পালন শেষে ২১ আগস্টসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এরপর ফলজ, বনজ ও ঔষধি গাছের শতাধিক চারা বিতরণ করা হয়।