আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

খালেদা জিয়ার মুক্তি উপলক্ষে কমলগঞ্জে বিএনপির আনন্দ মিছিল


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
দীর্ঘদিন কারাভোগের পর বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও শেখ হাসিনার পদত্যাগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ আগস্ট) বিকাল ৫টায় উপজেলার ভানুগাছ বাজার চৌমুহনী থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে ভানুগাছ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী চত্বরে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
    কমলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলম পারভেজ চৌধুরী সোহেল এর সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি আনোয়ার হোসেন বাু, যুগ্ম-সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু, মুজিবুর রহমান চৌধুরী মুকুল, সাংগঠনিক সম্পাদক এড. আব্দুল আহাদ, সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী সিরাজী শহীদ ও মৌলভীবাজার জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক সাজ্জাদ পারভেজ চৌধুরী মনি প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের সহ¯্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।