আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারী সহ আহত ৯


 (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারী সহ ৯ জন আহত। শুক্রবার ৯ আগষ্ট সকালে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আনারপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এলাকাবাসী জানায়, আনারপুর গ্রামের প্রবাসী রঞ্জু মিয়ার সাথে একই গ্রামের শফিকুল ইসলামের ২৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে শফিকুল ইসলাম লোকজন নিয়ে ওই জমি দখল করতে গেলে রঞ্জু মিয়া তার লোকজন নিয়ে বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ও সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে নারী সহ উভয় পক্ষের ৯জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলো রঞ্জু মিয়া, জহুরুল ইসলাম, ধলি খাতুন, রাজু মিয়া, রবিউল ইসলাম, শফিকুল  ইসলাম, গোলাপ উদ্দিন, আব্দুর রশিদ ও ইমন আলী। সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনীর টহল দলের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। স্থানীয়রা বলছে পুলিশ কর্মবিরতি কর্মসূচি পালন করার ফলে এলাকায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত সমস্যার সমাধান করে করে প্রশাসনকে কর্মে ফেরার অনুরোধ করেছেন অনেকে।