আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় পূর্ব শত্রুর তার জেরে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা

(বগুড়া) প্রতিনিধি:
বগুড়ায় পূর্ব শত্রুতা জের ধরে বাবর আলী নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১২ আগস্ট) দিবাগত রাতে শহরের ফুলবাড়ি বান্নি মেলার ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেন নারুলী ফাঁড়ির উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেন। নিহত বাবর আলী বগুড়া সদরের নারুলী আকাশতারা এলাকার মৃত রমজান আলী সাকিদার পুত্র। পুলিশ মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে বাবর আলীর মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রেখেছে। নিহত বাবর আলীর মেয়ে বিনা জানান আমার বাবার আকাশতারা এলাকায় মুদি দোকান রয়েছে। রাতে মুদি দোকান থেকে বাড়িতে ফেরার পথে আমাদের বাড়ির সামনে থেকে ১০/১৫ জন দুর্বৃত্ত আমার বাবাকে তুলে নিয়ে যায়। তাদের বেশিরভাগের মুখ ঢাকা ছিল। পরে জানতে পারি আমার বাবাকে গলাকেটে হত্যা করে মরদেহ ব্রিজের ওপর ফেলে তারা পালিয়ে গেছে। আমার বাবার সঙ্গে দুর্বৃত্তদের পূর্ব শত্রুতা ছিল। তবে তাদের নাম আমি জানি না। এ ব্যাপারে নারুলী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে বাবর আলী নামে ওই ব্যবসায়ীকে দুর্বৃত্ত তুলে নিয়ে গলাকেটে হত্যা করতে পারে। তিনি আরো জানান  এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে