আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

গুজব থেকে সতর্ক থাকার আহ্বান — জেলা প্রশাসক বগুড়া


(বগুড়া) প্রতিনিধি:  ৫ আগস্টের পর পুলিশের অনুপস্থিতিতে বগুড়ার রাস্তায় দাড়িয়ে ট্রাফিক সামলানো স্বেচ্ছাসেবকদের সার্টিফিকেট বা কোনো স্বীকৃতি পত্র দেওয়া হবে না। সার্টিফিকেট বা কোনো স্বীকৃতি পত্র দেওয়া হচ্ছে বা দেওয়া হবে বলে কেউ যাতে গুজব না ছড়ায় সে জন্য সতর্ক থাকতে বলা হয়েছে। বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে এটি জানিয়ে দেওয়া হয়েছে। বগুড়ায় কোটা বিরোধী এবং পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। সরকার পতনের পর আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেদের জড়িত করেন। শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থা সামলানোর পাশাপাশি, রোড বিভাজনে গাছ লাগানো, রাস্তা পরিস্কার করার মত কাজ করেছেন। রাস্তায় ট্রাফিক পুলিশ কাজ শুরু করলেও এখনো বিএনসিসি, রোভার স্কাউট সদস্যরা সহযোগিতায় আছেন সড়কে। এদিকে গতকাল বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দসহ বেশ কিছু শিক্ষার্থী জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছিলেন। সম্প্রতি বগুড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের মধ্যে বিভেদ সৃষ্টি হওযায় একাধিক পক্ষ‘র সৃষ্টি হয়েছে। একেক বার একেক পক্ষ নিজেদের সঠিক এবং অন্যদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল পক্ষকেই কেন্দ্রের স্বীকৃতিপত্র নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়। বগুড়ার এনডিসি রাজিব কুমার বিশ্বাস জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ ডিসি অফিসে এলে তাদের সাথে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আই সিটি) মো. আরাফাত হোসেন তাদের সাথে কথা বলেন এবং সমাধান করেন। তিনি আরও জানান  রাস্তায় দাড়িয়ে ট্রাফিক সামলানো স্বেচ্ছাসেবকদের সার্টিফিকেট বা কোনো স্বীকৃতিপত্র দেওয়া হবে না। অনেকেই এটা নিয়ে গুজব ছাড়াচ্ছে যে সাটিফিকেট দেওয়া হবে। প্রকৃত পক্ষে সার্ঠিফিকেট দেওয়া হবে না।