আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজার জেলা বিএনপির অবস্থান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

প্রেস বিজ্ঞপ্তি
মৌলভীবাজার জেলা বিএনপির অবস্থান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান এর নেতৃত্বে ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি হাসিনার নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি করে গনহত্যার বিচারের দাবীতে ১৫ আগষ্ট, ২০২৪ খ্রিঃ সকাল দশ ঘটিকা হইতে দুই ঘটিকা পর্যন্ত মৌলভীবাজার শহরের সমসেরনগর রোডস্থ চৌমুহনা এসআইবিএল ব্যাংক এর সম্মুখে অবস্থান কর্মসূচি পালিত হয়। উক্ত অবস্থান কর্মসূচীতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে ও জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিন বখস, সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, জেলা বিএনপির স্বেচ্ছা বিষয়ক সম্পাদক স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক আবুল কালাম বেলাল, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক গাজী মারুফ, জেলা বিএনপির সদস্য মাহবুব ইজদানী ইমরান, জেলা বিএনপির সদস্য ও পৌর কাউন্সিলর আনিসুজ্জামান বায়েছ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, জেলা যুবদল নেতা সেলিম মোহাম্মদ সালাহউদ্দিন, মৌলভীবাজার জেলা কৃষকদলের সদস্য সচিব মোনাহিম কবির, জেলা যুবদল নেতা এম এ নিশাত, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এডভোকেট সৈয়দ নেপুর আলী, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল মিয়া প্রমুখ। অবস্থান কর্মসূচী পালন শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিল শহরের এসআইবিএল ব্যাংক এর সম্মুখ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে এম সাইফুর রহমান রোডস্থ সোনালী ব্যাংক প্রধান শাখা এর সম্মুখে গিয়ে শেষ হয়। উক্ত বিক্ষোভ মিছিলে জেলা, পৌর, থানা বিএনপি, যুবলদ, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।