আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গল পৌর মেয়র বিএনপি নেতা মহসিন মিয়া মধুকে গ্রেফতারের দাবীতে


কমলগঞ্জে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের হত্যাকারীদের আশ্রয়দাতা মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার মেয়র বিএনপি নেতা মহসিন মিয়া মধুকে অবিলম্বে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে কমলগঞ্জ উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় কমলগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সেসময় শিক্ষার্থীরা, “জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, দালালরা হুশিয়ার সাবধান, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না” ইত্যাদি স্লোগানসহ পৌরসভার মেয়রের গ্রেফতারের দাবীতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
        ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমলগঞ্জ উপজেলার সমন্বয়ক মোহাম্মদ মিলাদ আহমেদ ও তোহেল আহমদ। এসময় বৈষম্য বিরোধী ছাত্র সমাজের সমন্বয়ক মোহাম্মদ মিলাদ আহমেদ বলেন, বিজয় শুধু ছাত্রদের একার নয়। এ বিজয় আপমর ছাত্র জনতার। এখনো পরাজিত শক্তিরা নতুন স্বাধীনতাকে ধূলিসাৎ করার পায়তারা করছে। আমাদের লড়াই সংগ্রাম এখনও থেমে যায়নি। এ লড়াই চলবে। এসময় তিনি শ্রীমঙ্গল পৌরসভার মেয়র বিএনপি নেতা মহসিন মিয়া মধুকে অবিলম্বে গ্রেফতারের দাবী জানান।