আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় যৌন নিপীড়ক শিক্ষককে অবাঞ্চিত ঘোষণা ও বরখাস্তের দাবি


(বগুড়া) প্রতিনিধি:বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলা মাতারা ইউনিয়নের রামচন্দ্রপর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীর অভিভাবকদের সমাবেশ বিদ্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মানসিক নির্যাতন ও যৌন হয়রানীর একজন শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা ও বরখাস্তের দাবি জানানো হয়। অভিযুক্ত সহকারী শিক্ষক হলেন মোঃ জাহাঙ্গীর আলম, পিতা মোঃ নুরুল ইসলাম রাম রামচন্দ্রপুর ইউনিয়ন মাদলা, উপজেলা শাহজাহানপুর জিলা বগুড়া। সংক্ষুদ্ব অভিভাবকদের মধ্যে শ্যামলী আক্তার, আয়েশা খাতুন স্মৃতি আক্তার, খাদিজা বেগম, পারভিন আক্তার বলেন, তাদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে উক্ত অভিযুক্ত শিক্ষককে এই স্কুলে অবাঞ্চিত ঘোষণা এবং যথাযথ শাস্তির দাবি করছেন। অভিভাবকরা করে বলেন অভিযোগ করে বলেন, ওই শিক্ষক ইতিমধ্যে শিক্ষার্থীদের মানসিক নির্যাতন ও যৌন নির্যাতন করেছে, এর আগে জেল পর্যন্ত কেটেছে রেল পর্যন্ত খেটেছে, এখন যাবে না আসেন জামিনে থেকে উর্দ্বোত্বন কর্তৃপক্ষ ম্যানেজ করে চলে এটা চতুর্থ বার।  এমন কুরুচিপূর্ণ অশিক্ষক সুলভ আচরণ মেনে নেয়া যায় না। তারা আরও দাবি জানান যে শুধু ট্রান্সফার করলেই হবে না, চাকরি থেকেও বরখাস্ত করতে হবে অন্যথায় নতুন কর্মস্থলে গিয়ে একই কাজে লিপ্ত থাকবে। প্রধান শিক্ষক মোছাঃ নাসরিন আখতার জানান তিনি যথাযথ কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানিয়েছেন। আজকের সমাবেশ থেকে একটা রেজ্যুলেশন করে আমি উদ্বোধন কর্তৃপক্ষকে আজই জানাবো জনপদ বিধি মোতাবেক ব্যবস্থা নেবেন। স্কুল কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলামও অন্যান্য সদস্যবৃন্দ জানান, আমরা আইনের বাইরে যেতে পারবো না। আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো, তারা ব্যবস্থা নিবেন । তবে এই শিক্ষককে বিদ্যালয়ে দেখতে চাই না। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান আতিক বলেন, এরকম আচরণ কোনক্রমেই কাম্য নয়, আমরা তার বহিষ্কার চাই। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আকরাম হোসেন জানান, আমি আজ বৃহস্পতিবার সকালে অবগত হয়েছি লিখিত অভিযোগ নিয়ে কমিটির একটা রেজ্যিুলেশন করে প্রধান শিক্ষককে পাঠাতে বলেছি, আমার তার বিরুদ্ধে তড়িৎ ব্যবস্থা নিবো। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রেজওয়ান হোসেন এর সাথে যোগাযোগ করা হলে করা হলে তিনি বলেন, আমি আগে বিষয়টা নিয়ে অবগত ছিলাম না। অবশ্যই তদন্ত কওে, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আরাফাত হোসেন বলেন, আমি এখনই নির্বাহী কর্মকর্তাকে বলে দিচ্ছি, যথাযথ তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।