আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় জে.কে ডিগ্রি কলেজ সড়কের বেহাল দশা

(বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলা জাহানারা কামরুজ্জামান ডিগ্রি কলেজের সড়কটির বেহাল দশা। প্রায় ১ কিলোমিটারের অধিক এই সড়কটির বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হয়েছে। এক পশলা বৃষ্টি নামলেই গর্তগুলো পানিতে ভরে থাকছে। ফলে বাড়ছে জনদুর্ভোগ। উপজেলা সদরের দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের পাশ থেকে জাহানারা কামরুজ্জামান কলেজের পিছন দিয়ে প্রায় ১ কিলোমিকার এই সড়কটি ধাপহাট সড়কের সাথে সংযুক্ত হয়েছে। সড়কটি একটি গুরুত্বপূর্ণ সড়ক জাহানারা কামরুজ্জামান ডিগ্রি কলেজের ছাত্র-ছাত্রী যাতায়াতের এই সড়কটি একটি উল্লেখযোগ্য সড়ক। এছাড়াও উপজেলা সদরের ধাপসুলতানগঞ্জ হাটে হাটবারে হাটুরেদের যাতায়াতের এই সড়কটিই ব্যবহার করে থাকে। কার্পেটিং করা এই সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় প্রায় ১ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং এর পাথরসহ খোয়া উঠে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। এক পশলা বৃষ্টি নামলেই গর্তগুলো পানিতে ভরে থাকছে এবং সম্পূর্ণ রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়াও সড়কটির দু’পাশে পানি নিষ্কাশনের কোন ড্রেন না থাকায় সড়কের উপর দিয়েই বৃষ্টির পানি প্রবাহিত হওয়ায় দুর্ভোগ আরো বেড়েছে। এ ব্যাপারে ছোটধাপ এলাকার কাঠ ব্যবসায়ী নজরুল ইসলাম, আলতাফ ফকির, আমিনুর রহমানসহ অনেকেই জানান, সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগের সীমা থাকে না। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী রুবেল হোসেন জানান, জে.কে কলেজের পিছনের সড়কটি দুপচাঁচিয়া পৌরসভার অন্তর্ভুক্ত। পৌরসভার যে কোন কাজ স্থানীয় সরকার প্রকৌশল থেকে করতে আইনগত জটিলতা রয়েছে। তবে পৌরসভা যদি সড়কটি সংস্কারে আপত্তি নেই মর্মে পত্র প্রদান করে তবে গুরুত্বপূর্ণ ওই সড়কটি সংস্কার করার পদক্ষেপের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।