আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

জাতীয় সাংবাদিক সংস্থার ২০২৪-২৫ কেন্দ্রীয় কমিটির অনুমোদন ও কর্মী সমাবেশ

ফাতেমা আক্তার মাহমুদ ইভা স্টাফ রিপোর্টার : জাতীয় সাংবাদিক সংস্থার ২০২৪-২৫ কেন্দ্রীয় কমিটির ঘোষনা উপলক্ষে সমগ্র দেশের জেলা ও বিভাগীয় সভাপতি, সেক্রেটারি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিততিতে এক আলোচনা সভা ও মত বিনিময়ের মাধ্যমে আহ্বায়ক কমিটি ঘোষনা হয়। আহ্বায়ক: লায়ন নূর ইসলাম এবং সদস্য সচিব খন্দকার মাসুদুর রহমান দিপু। 

পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সংগঠনের উক্ত সভায় সর্ব সম্মতিক্রমে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। জাতীয় সাংবাদিক সংস্থা আপনাদের সকলের কাছে অঙ্গীকারবদ্ধ, সংগঠন ও নেতৃবৃন্দের মঙ্গল কামনায় সর্বদা পাশে থেকে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে এই সংগঠনটি  তারই ধারাবাহিকতায় আরো শক্তিশালী করতে ও সুবিধা বঞ্চিত সাংবাদিকদের অধিকার আদায় ও কর্মসংস্থানের লক্ষে ১৬ জুলাই মঙ্গলবার সকাল ১১টার দিকে শিশু কল্যাণ পরিষদে এই সভা অনুষ্ঠিত হয়। 

৪২ বছরের ঐতিহ্যবাহী সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা, নেতৃত্ব দিয়ে যাচ্ছেন যিনি  তিনি হলেন, দেশ বরেন্য সাংবাদিক নেতা লায়ন নূর ইসলাম। 

উক্ত কর্মি সমাবেশ ও কেন্দীয় কমিটি অনুমোদন সভায় উপস্থিত ছিলেন  লায়ন সোবহান হাওলাদার,  রেজাউল ইসলাম,  তন্ময়,  ফাতেমা আক্তার মাহমুদা ইভা,   আরাফাত ইয়াসিন, সাজ্জাদ খোকন, সেলিম বেপারী,আতপিয়া  কাসফিয়া শিফা   নেতৃবৃন্দ, বিভাগীয় নেতৃবৃন্দ ও জেলা নেতৃবৃন্দ সহ আরো অনেকে।