আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় গ্রাম পুলিশকে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে ক্ষমতার পালাবদলে সরকারি পুকুর দখলে নিতে গিয়ে গ্রাম পুলিশ মিজানুর রহমান ওরফে মিজানকে (৩০) পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। গত  রোববার (১৮ আগস্ট) রাতে নিহতের মা মাহেলা বেগম বাদি হয়ে ওই মামলাটি দায়ের করেন। মামলার সত্যিরে জানা গেছে,  মামলায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে। উল্লেখ্য যে,গত ৬আগস্ট সকাল অনুমান নয়টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের আটাইল গ্রামস্থ মোশার পুকুর এলাকায় পিটিয়ে ওই গ্রাম পুলিশ সদস্যকে বেধড়ক পেটানো হয়। এসময় তাঁকে বাঁচাতে এগিয়ে এলে তাঁর স্ত্রী, ভাইসহ অন্তত পাঁচজন নারী-পুরুষকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে আহতদেরকে দ্রুত উদ্ধার করে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে গ্রাম পুলিশের সদস্য মিজানুর রহমানের অবস্থার অবনতি ঘটলে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০আগস্ট সকালে মারা যান তিনি। মামলায় অভিযুক্তরা হলেন- উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঢেপুয়া গ্রামের ওমর ফারুক, ইউসুফ হোসেন, আব্দুস সামাদ, বেলাল হোসেন, আবু বকর সিদ্দিক, ইয়াকুব আলী, হাফিজুর রহমান, রেজাউল করিম, আব্দুল বারিক, জসমত আলীম, সোহরাব আলী, নাজমুল হোসেন, বিশাপুর ইউনিয়নের আরাফাতগাড়ী গ্রামের শুকুর আলী, মোমেনা বেগম, ইসমাঈল হোসেন ও পাশ^বর্তী রায়গঞ্জ উপজেলার শিবপুর গ্রামের স্বাধীন হোসেন, কাউসার হোসেন। এছাড়া আরো দশ থেকে বারোজন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের আটাইল গ্রামস্থ মোশার জলাশয়টি সরকারি হওয়ায় চলতি বছরের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে দরপত্র জমা দেওয়ার মাধ্যমে ডেকে নেয় স্থানীয় আদর্শগ্রাম সমবায় সমিতি। এরপর সেখানে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়া হয়। বর্তমানে ওই জলাশয়টিতে সাত থেকে আট লাখ টাকার মাছ রয়েছে। কিন্তু ০৫আগস্ট ক্ষমতার পালাবদলের পর সরকারি জলায়শটি দখলে নেওয়ার পাঁয়তারা শুরু হয়। এরই ধারাবাহিকতায় ০৬আগস্ট সকাল নয়টার দিকে ওমর ফারুকের নেতৃত্বে দুইটি মিনি ট্রাকে ভরে দেশীয় অস্ত্রসস্ত্রে সর্জিত হয়ে প্রায় পঁচিশ থেকে ত্রিশজন ব্যক্তি ওই জলাশয়ে গিয়ে জোরপূর্বক মাছ উত্তোলন শুরু করেন। এসময় গ্রাম পুলিশ সদস্য মিজানুর রহমান ওরফে মিজান বাধা দিলে তাকে বেধড়ক পেটানো হয়। এতে তাঁর মাথা ফেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। একপর্যায়ে তাঁকে বাঁচাতে তাঁর স্ত্রী কুলসুম বেগম, ভাই সোহেল রানা বাবু, মুঞ্জুয়ারা বেগম, আলমগীর হোসেন ও সোহেল রানা এগিয়ে এলে তাদেরকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করে দেন।এরমধ্যে গ্রাম পুলিশের সদস্য মিজানুর রহমানের অবস্থার অবনতি ঘটলে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই বিষয়ে জানতে চাইলে বগুড়া  শেরপুর থানার অফিসার ইনচার্জ  (ওসি) রেজাউল করিম রেজা জানান।  এই ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। এবং  সেইসাথে অভিযুক্ত আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।