১৯ আগস্ট দুপুর একটায় শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও চতুর্থ শ্রেণি ছাত্র -ছাত্রীর মাঝে সিলেট ,বিশ্বনাথ, আকিলপুরস্থ ড.মঞ্জুশ্রী একাডেমি, গাঙচিল শাহপুর শাখা ও খুলনা ,ডুমুরিয়া ,শাহপুরস্থ আলী আকবর স্মৃতি পাঠাগারের পক্ষ হতে কুইজের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মঞ্জুশ্রী একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান , গাঙচিল শাহপুর শাখার অর্থ সম্পাদক ও আলী আকবর স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুমন বিপ্লব। প্রধান অতিথি ছিলেন শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনাহেনা। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক গোলাম মোস্তফা সাগর , অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপ্লব কুমার সরকার ও রুহুল আমিন। অনুষ্ঠান পরিচালনা করেন ড. মঞ্জুশ্রী একাডেমির শাহপুর শাখার পরিচালক, গাঙচিল শাহপুর শাখার সাংগঠনিক সম্পাদক , আলী আকবর স্মৃতি পাঠাগারের পরিচালক অর্ণব হাসান ।
অর্নব হাসানের প্রকাশনায় ও সুমন বিপ্লবের সম্পাদনায় বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত , শব্দসৈনিক ও “ড.অরূপ রতন চৌধুরীর কর্ম ও জীবন “গ্রন্থটি পুরস্কার হিসেবে দেওয়া হয়।
সুমন বিপ্লবের”মনের ময়লা”বইয়ের কুইজ পুরস্কার বিতরণী
Catagory : সারা দেশ | তারিখ : আগস্ট, ২০, ২০২৪, ৩:২৪ অপরাহ্ণ • ১১ বার পঠিত






