আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের পাশে জামায়াত


(বগুড়া) প্রতিনিধি: স্বৈরাচার শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে গর্জে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের পাশাপাশি আহতদেরও পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান বৃহস্পতিবার সদর উপজেলার গোকুল, চাঁদমুহা এবং তেলিহারায় একাধিক গুরুতর আহত ব্যক্তির বাড়ীতে গিয়ে খোঁজখবর নিয়েছেন। তিনি সুস্থতার জন্য দোয়া করেছেন এবং প্রত্যেক আহত ব্যক্তির হাতে নহদ অর্থ তুলে দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন বাঘোপাড়া সাংগঠনিক থানা শাখার আমির ইকবাল হোসেন ও সেক্রেটারি মাওলানা আবু ইমরান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, বাইতুল মাল সেক্রেটারি মাওলানা লুৎফর রহমান, অফিস সেক্রেটারি আবু তাহের, থানা কর্ম পরিষদ সদস্য রফিকুল ইসলাম নান্নু ও মাওলানা আমিনুল ইসলাম, গোকুল ইন্ডিয়ান সভাপতি মাস্টার আজার আলী, শেখেরকোলা ইউনিয়ন সভাপতি মোস্তাফিজুর রহমান মকুল সহ আবু জাফর, শাজাহান, মোহাম্মদ ওয়াহেদ আলী, মোজাম্মেল হক, জিয়াউর রহমান, আলামিন প্রমূখ।