আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় আন্দোলনে আহত ব্যক্তিদের পাশে শহর জামায়াতের নেতৃবৃন্দ


 (বগুড়া) প্রতিনিধিঃবগুড়ায় সদ্য সমাপ্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের রাবার বুলেটের আঘাতে দৃষ্টি হারানো ব্যক্তিদের চিকিৎসার খোঁজ খবর নিতে এবং তাদেরকে দেখতে যান বগুড়া জেলা জামায়াতের নেতৃবৃন্দ।  বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র মেহেদী হাসান সৈকত এবং  গুরুতর আহত সাইদুল ইসলাম মন্ডলের পুত্র তারেক রহমান এর খোঁজ নিতে যান তারা। পরবর্তীতে দেশের চলমান পরিস্থিতির আলোকে করণীয় শীর্ষক আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির এবং বগুড়া সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবিদুর রহমান সোহেল। এসময় আরো উপস্থিত ছিলেন বাঘোপাড়া শাখার আমির ইকবাল হোসেন, জামায়াত নেতা রফিকুল ইসলাম, আবু তাহের, ইমরান হোসেন, মোস্তাফিজার রহমান মুকুল, মাওঃ আমিনুল ইসলাম, আব্দুল ওয়াহেদ, সোহেল উদ্দীন, ইউপি সদস্য তাজুল ইসলাম রাসেল, মোজাম্মেল হক, আবু সাইদ প্রমুখ।