আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়া গাবতলীতে মাদ্রাসা সুপারসহ ৪শিক্ষকের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন


 ## (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে বিভিন্ন অনিয়ম স্বেচ্ছাচারিতা ও লোপাটের অভিযোগ এনে মাদ্রাসা সুপারসহ চার শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। জানা গেছে, উপজেলার মহিষাবান ইউনিয়নের গুরটুপ নগর দারুল ইসলাম দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রহমান, শিক্ষক আমজাদ হোসেন, আইসিটি শিক্ষক আব্দুস সালাম ও অফিস সহকারি নজরুল ইসলামের পদত্যাগ চেয়ে ২৫আগষ্ট রবিবার পাঁচমাইল এলাকায় ছাত্র-ছাত্রী অভিভাবকরা বিক্ষোভ মিছিল শেষে সড়ক অবরোধ করে। পরে ছাত্র-ছাত্রীরা উপজেলা পরিষদে এসে শিক্ষকদের পদত্যাগ চেয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যা, উপজেলা ছাত্রদলের সভাপতি এমআর হাসান পলাশ ও উপজেলা ছাত্র আন্দোলনের সমন্বয়ক পাপ্পু আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগগুলো শোনেন। পরে অভিযোগগুলো লিখিতভাবে দাখিল করার পরামর্শ দেন এবং অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া আস্বাস দেন। সেইসাথে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহবান জানান ইউএনও নুসরাত জাহান বন্যা। শেষে উপজেলা ছাত্রদলের সভাপতি এমআর হাসান পলাশ ও উপজেলা ছাত্র আন্দোলনের সমন্বয়ক পাপ্পু আন্দোলনরত শিক্ষার্থীদের বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেন।