আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

রাজনগরে পিএফজি ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ



রাজনগর থেকে ফিরে, সৈয়দ ছায়েদ আহমেদ
পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গল ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৯ আগস্ট) মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামাচাক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম কালাইকোনা ও টেংরা ইউনিয়নের ৮নং ওয়ার্ড একামধু এলাকা এর ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা।

এ সময় উপস্থিত ছিলেন কামারচাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল হক সেলিম, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কেন্দ্রীয় কো-অর্ডিনেটর সৈয়দ নজরুল ইসলাম, সিলেট বিভাগীয় ফিল্ড কো-অর্ডিনেটর আকলিমা চৌধুরী,পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গল এর কোঅর্ডিনেটর সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ, সদস্য মোহাম্মদ আনহারুল ইসলাম, মোহাম্মদ ছায়ফুল রহমান,পিস ইয়ুথ অ্যাম্বাসেডর গ্রুপের কো-অর্ডিনেটর কাজী নাফিজ, শিক্ষার্থী শিহাব আহমদ,টেংরা ইউনিয়নের একামধু ওয়েল ফেয়ার সোসাইটি'র সভাপতি আবুল কালাম আজাদ   সহ-সভাপতি মোহাম্মদ ইয়াকুব আলী, সহ সাধারণ সম্পাদক অলিউর রহমান শাওন ও সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ প্রমুখ।

চাল, মসুর ডাল, সোয়াবিন তেল, লবণ, চিনি, আটা, লাইফবয় সাবান,খাবার সেলাই ও নগদ অর্থসহ প্রায় দেড় শতাধিক পরিবারের মধ্যে এগুলো বন্টন করা হয়।

ছবি