আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় জামায়াতের সাংগঠনিক কর্মী সমাবেশ অনুষ্ঠিত

(বগুড়া) প্রতিনিধি : শনিবার বিকেলে বগুড়া সদরের গোকুল ইউনিয়নের তমিরুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে বাঘোপাড়া সাংগঠনিক থানা জামায়াতের কর্মী সমাবেশ থানা আমীর অধ্যক্ষ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। থানা সেক্রেটারী আল ইমরানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথি ছিলেন শহর নায়েবে আমীর মাও: আলমগীর হুসাইন, সেক্রেটারী আ স ম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারী সেলিম রেজা প্রমুখ। প্রধান অতিথি বলেন জামায়াতের কর্মীদের ঘরে বসে থাকার সময় নেই। সকল মানুষের কাছে কুরআনের দাওয়াত পৌছাতে হবে। জনগনকে আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে আনতে পারি তাহলে অবশ্যই দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব ঠিক থাকবে। জামায়াতে ইসলামীর ২ জন দায়িত্বশীল যখন মন্ত্রী ছিলেন, তখন তাদের দপ্তরে কোনো দুর্নীতি প্রমান করতে পারেনি পরবর্তী সরকার। আমাদের দায়িত্বশীলরা রাস্টের কাজ করেছেন তখনো সরকারের খরচ গ্রহন না করে, দল থেকে তারা ব্যয় করেছেন।

আরো বক্তব্য রাখেন জামায়াত নেতা আব্দুল বারি, আবু ইমরান, মিজানুর রহমান, আবু তাহের, রফিকুল ইসলাম, মাওলানা ইকরামুল হক, রবিউল ইমলাম রাজ, মাওলানা আমিনুল ইসলাম।