আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ

(বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার  শেরপুরে দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (৩১ আগস্ট) বেলা এগারোটায় দুর্নীতি দমন কমিশন বগুড়া ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ উপলক্ষ্যে শহরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নিমাই ঘোষ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন বগুড়ার উপ-সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাংবাদিক আইয়ুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আলহাজ¦ মাহবুবুল আলম হিরু, গোলাম মোস্তফা, আফরোজা নার্গিস সাথী, প্রতিভা রানী, নারী কাউন্সিলর শারমিন আক্তার, করুনা রানী ঘোষ, সাংবাদিক আব্দুল আলীম, ওমর ফারুক প্রমূখ বক্তব্য রাখেন। পরে উপজেলার বেশকয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষ উপকরণ বিতরণ করা হয়। উপকরণগুলোর মধ্যে ছিল-স্কুল ব্যাগ, পার্চ, ছাতা, কলমদানী, টিফিন বক্স, পানির বোতল, জ্যামিতি বক্স, খাতা ও স্কেল।