আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজার জেলা বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।


বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, মৌলভীবাজার জেলা শাখা’র আয়োজনে বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মৌলভীবাজার শহরের চৌমুহনাস্থ দেওয়ানী জামে মসজিদ-এ বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারন সম্পাদক, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মিজানুর রহমান ভিপি মিজান, জেলা বিএনপি’র সদস্য মোশারফ হোসেন বাদশা, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মুহিতুর রহমান, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, জেলা বিএনপির সদস্য মাহবুব ইজদানী ইমরান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, জেলা যুবদল নেতা সেলিম মোহাম্মদ সালাহউদ্দিন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মৌলভীবাজার এর প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এডভোকেট সৈয়দ নেপুর আলী সহ জেলা থানা পৌর বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত মিলাদ মাহফিলে সম্প্রতি দেশে বন্যায় নিহত এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। মিলাদ ও দোয়া শেষে উপস্থিতিদের মধ্যে শিরনি বিতরন করা হয়।