আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

জুড়ীতে সরকারী গৃহ আত্মসাৎকারী ইউপি সদস্য মাসুমের শাস্তির দাবীতে মানববন্ধন 

জালালুর রহমান, স্টাফ রিপোর্টার:  মৌলভীবাজারের জুড়ীতে হতদরিদ্র পরিবারের সরকারি ঘর আত্মসাতের অভিযোগে জুড়ী উপজেলার ৮নং গোয়ালবাড়ী ইউপি সদস্য, যুবলীগ নেতা এমদাদুল ইসলাম মাসুমের অনতিবিলম্বে আইনি শাস্তি ও পদত্যাগের দাবীতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী আব্দুস সত্তার। গত সোমবার (২ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘঠিকায় উপজেলার গোয়ালবাড়ী হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের সম্মুখে সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় এলাকার সাধারন জনতা নিয়ে মানববন্ধনে ছাত্র-জনতার সমন্বয়ে অনুষ্ঠিত প্রতিবাদে গোয়ালবাড়ী  ইউপির ১নং ওয়ার্ডের পূর্ব গোয়ালবাড়ী গ্রামের দিনমজুর আব্দুস সত্তার (৬০) বলেন,  গোয়ালবাড়ী ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ লেমন আমাকে একটি সরকারী ঘর ফ্রি প্রদান করেন। মাসুম মেম্বার আমার সরকারী গৃহহীনের ঘরের বিষয়ে প্রথমে ১ লক্ষ ও পরবর্তীতে ৫০ হাজার টাকা দাবী করেন। আমি অসহায় দিন মজুর হিসেবে মাসুম মেম্বারকে তার চাহিদার টাকা দিতে অপারগতা স্বীকার করলে মাসুম মেম্বার আমার সরকারী ঘরটি আমার দখলে ব্যবহারের সুযোগ না দিয়ে আমাকে হুমকি ও চড়-তাপ্পড় মারে। আমি নিরুপায় ও অসহায় হিসেবে আমি বর্তমান অন্তবর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের কাছে দৃষ্টান্ত মূলক শাস্তি ও পদত্যাগ দাবী করছি।