আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

৬ চিকিৎসককে বদলির ৮ ছাত্রলীগ নেতাকে অবাঞ্ছিত 

৬ চিকিৎসককে বদলির ৮ ছাত্রলীগ নেতাকে অবাঞ্ছিত 

সব ধরনের নিষিদ্ধ সিলেট  ওসমানী মেডিকেলে। 

পুলিশের উপস্থিতিতে  চলছে  জরুরী    চিকিৎসা সেবা 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া :

ইচ্ছার বিরুদ্ধে কেউ কেউ চিকিৎসা সেবা দিলেও  রোগীদের প্রতি আন্তরিক নয় চিকিৎসকরা । 

 জরুরী বিভাগে কোন রকম  সাধারণ রোগীদের চিকিৎসা সেবা চলছে    ডিলে ডালা ভাবে  সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে। তবে রয়েছে  পুলিশের   নজরদারি। নিরাপত্তায় রয়েছে  চিকিৎসা সেবায় পুলিশের উপস্থিতি। 

ঢাকা মেডিকেলে চিকিৎসককে মারধরের প্রতিবাদ এবং নিরাপত্তার দাবিতে সারাদেশের মত সিলেটেও  চলছে  আংশিক কর্মবিরতি।

চিকিৎসকরা রোগীদের ইচ্ছাকৃতই  বাড়ি বিদায় করে দিচ্ছেন  বলে ওঅভিযোগ পাওয়া গেছে। 

রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হামলা ও মারধরের প্রতিবাদে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা  পর থেকে  আন্তরিক নয়  চিকিৎসকরা  কেউ কেউ যোগ দিচ্ছেন না কর্মস্থলেও  টেস্ট করেও পাওয়া যাচ্ছে না  ডাক্তারের দেখা  এমন চিত্র দেখে গেছে  সিলেট ওসমান মেডিকেল হাসপাতালে। 

তারপর বিকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সৌমিত্র চক্রবর্তী বলেন,  আমরা প্রত্যেকটি ওয়ার্ডের বিভাগীয় প্রধানদের সঙ্গে কথা বলেছি; যাতে করে হাসপাতালের জরুরি বিভাগ ও গুরুত্বপূর্ণ ওয়ার্ডে ডাক্তাররা কাজ করেন। 

সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে কর্তৃপক্ষ। বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৬ শিক্ষকের।

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়ায় তাদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে আট ছাত্রলীগ নেতাকে।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ শিশির রঞ্জন চক্রবর্তী।

এ সংক্রান্ত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সাধারণ শিক্ষার্থীদের আবেদন ও দাবির পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। 

ওই কমিটির সুপারিশের ভিত্তিতে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ওসমানী মেডিকেল কলেজ ক্যাম্পাস ও হলগুলোয় ছাত্রছাত্রীদের সব ধরনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রম, রাজনৈতিক-অরাজনৈতিক লবিং ও ক্লাবগুলোয় রাজনৈতিক সংশ্লিষ্টতা নিষিদ্ধ ঘোষণা করা হলো। গত রোববার প্রজ্ঞাপন জারি হয়।

এছাড়াও মেডিকেলের ছয় চিকিৎসককে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের সব ধরনের শিক্ষা কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে। 

 একই  কারণে তিন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। পাশাপাশি আন্দোলন চলাকালে মধ্যরাতে ছাত্রীদের হল থেকে বের করে দেওয়ায় দুই শিক্ষককে নোটিশ দেওয়া হয়েছে।

তাছাড়া আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের হুমকি ও হামলার অভিযোগ এনে ছাত্রলীগের আটজনকে কলেজ ক্যাম্পাসে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হয়। 

তারা হলেন- কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা সজল এস চক্রবর্তী, মিল্টন আহমেদ, ইলহামুর রহমান চৌধুরী, রাকিব হাসান, সৌম্যজিৎ দে, সাইফুল হাই ও রঞ্জন সরকার।

কলেজ কর্তৃপক্ষ জানায়, কলেজে অবাঞ্ছিত করা আটজন সাবেক শিক্ষার্থী শিক্ষানবিশ হিসেবে হাসপাতালে কর্মরত থাকায় হাসপাতালের পরিচালক যথাযথ ব্যবস্থা নেবেন। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।