আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ সবুজের পাশে জামায়াত

(বগুড়া) প্রতিনিধি: শেখ হাসিনার ফ্যাসিবাদ-বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ প্রেস-শ্রমিক সবুজ মিয়ার পাশে দাঁড়িয়েছে জামায়াত। জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বুধবার বিকেলে সদর উপজেলার ঘোড়াধাপ-মরাকাটা গ্রামে গুলিবিদ্ধ সবুজ মিয়ার বাড়ীতে যান। তিনি তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং জামায়াতের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করেন। এসময় বগুড়া শহর জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, ঘোড়াধাপ সাংগঠনিক থানার আমির মাওলানা হেদাইতুল ইসলাম, সহ-সেক্রেটারি অধ্যাপক আব্দুল হালিম, নিশিন্দারা ইউনিয়ন আমির মাওলানা লুৎফর রহমান, আমজাদ হোসেন, ডা: হারুনুর রশিদ, খয়বর আলীপ্রমূখ উপস্থিত ছিলেন। অধ্যক্ষ আবিদুর রহমান এসময় বলেন, যাদের বুকের রক্তে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। জাতি কখনোই আপনাদের ভুলবেনা। জামায়াতে ইসলামী সাধ্যমত এই আন্দোলনে শহীদ এবং আহতদের পাশে দাঁড়াচ্ছে। আমরা সবসময় জাতির শ্রেষ্ঠ সন্তানদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এরপর তিনি সড়ক দূর্ঘটনায় নিহত শহিদুল ইসলামের বাড়ীতে গিয়ে তার পরিবারকে শান্তনা দেন। এসময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নিহত শহিদুলের পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেন।