আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় আন্দোলনে নিহত পরিবারের পাশে জেলা ছাত্রদল

(বগুড়া) প্রতিনিধি:

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদের কবর জিয়ারত ও পরিবারদের মাঝে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের পক্ষে সমবেদনা ও আর্থিক সাহায্য করেন ছাত্রদল নেতা এস এম রাঙ্গা। আজ  শুক্রবার (৬ সেপ্টেম্বর) বগুড়ার হাড্ডিপট্টি এলাকার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত মো: সিয়াম (১৬)’র পরিবারকে আর্থিক সহযোগিতা করা হয়। এসময় নিহত মো: সিয়ামের পরিবারের পক্ষে আর্থিক সহায়তা গ্রহণ করেন তার মা মোছা: শাপলা বেগম। এছাড়া আন্দোলনে সকল শহীদদের কবর জিয়ারত করে আত্মার মাগফেরাত কামনা করেন নেতৃবৃন্দরা। এই সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আপেল,

সাবেক সহ- সাধারণ সম্পাদক সুজন, সাবেক সহ- সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক সদস্য রিয়াদ, বগুড়া শহর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আল রাজিব, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রকি, বগুড়া শহর ছাত্রনেতা সন্ধি শেখ, মেহেদী হাসান, তানিন, রনক, রনি, সম্রাট রিদয় বগুড়া সদর উপজেলা ছাত্রদল নেতা আব্দুল কাশেম, কাউসার, সাকিব, সিহাব আজিজুল হক হক কলেজ ছাত্রদল নেতা সাফি, কাফি, শাওন প্রমুখ।