(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়া জেলার গাবতলী উপজেলায় দক্ষিণপাড়া ইউনিয়নে উজগ্রাম এবং পাচঁপাইকা গ্রামে আবাম ফাউন্ডেশনের সহযোগিতায় দুটি নলকূপ স্থাপন করা হয়। এইসময় উপস্থিত ছিলেন- আবাম ফাউন্ডেশন বাংলাদেশের বগুড়া জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান শামিম, উপদেষ্টা মাওলানা আবুল কাসেম, মোজাফফর রহমান সহ আরো উপস্থিত ছিলেন মিশু মিয়া, আব্দুর রশিদ, অন্তর,তারেক,লিমন,মাহবুল, আহমদ সাদিক,নাঈম সহ সদস্যবৃন্দ ও গ্রামের গণমান্য ব্যাক্তিবর্গ । আবাম ফাউন্ডেশন বাংলাদেশের বগুড়া জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান শামিম বলেন – আমরা মানুষের পাশে সবসময় থাকতে চাই, আবাম ফাউন্ডেশন বাংলাদেশ প্রতিনিয়ত সমাজের সেবামূলক কাজে ভূমিকা রাখছে । তারই ধারাবাহিকতায় আজ আমাদের এই নলকূপ স্থাপন কমসূচি পালন করা হয়। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা আরো সেবামূলক কাজ করতে চাই।
আবাম ফাউন্ডেশনের উদ্যোগে নলকূপ স্থাপন
Catagory : সারা দেশ | তারিখ : সেপ্টেম্বর, ৮, ২০২৪, ১:৫৪ অপরাহ্ণ • ২৫ বার পঠিত






